|

Advertisement
×

ডাচ-বাংলা ব্যাংকের তৃতীয় সাবঅর্ডিনেটেড বন্ডের শেয়ার জমা

বুধবার, ৩১ মার্চ ২০২১   প্রিন্ট   ৮৪৯ বার পঠিত

ডাচ-বাংলা ব্যাংকের তৃতীয় সাবঅর্ডিনেটেড বন্ডের শেয়ার জমা

বিনিেেয়াগকারীদের বিও হিসাবে জমা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংকের তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার, ৩১ মার্চ বন্ডটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ব্যাংকটি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডাচ-বাংলা ব্যাংক টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ অধীনে বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টাবল, সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ৫০০ কোটি টাকা এবং ৫৫০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২ হাজার ৫৪৩ কোটি ২৩ লাখ টাকা। এ কোম্পানির ৫৫ কোটি শেয়ারের মধ্যে ৮৬.৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৫.০৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৭.৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com