নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৭৮১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, ফ্লোটিং রেট এবং অতালিকাভুক্ত সাবর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।
এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ লাখ টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসকে শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স। আর ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
Posted ০৬:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com