বিবিএ নিউজ.নেট
শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৭৬ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ডিআইএ গ্লোবাল, এলএলসির সঙ্গে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে।
যার অধীনে ডিআইএ গ্লোবালের সব কর্মকর্তা ও কর্মচারী গ্রুপ বীমা সুবিধা উপভোগ করবেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং ডিআইএ গ্লোবালের কান্ট্রি লিড ফাহিম খান নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এ সময় গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অব গ্রুপ সার্ভিস ইফতেখার আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মীর্জা রাশেদ নেওয়াজ, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার নিতু বেপারি এবং ডিআইএ গ্লোবালের পক্ষ থেকে ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর সাইয়েদা আসমা কাকলি উপস্থিত ছিলেন।
Posted ০১:২৫ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন