বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসই’র ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমের ত্রুটি অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি

সোমবার, ২৪ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৭৮ বার পঠিত

ডিএসই’র ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমের ত্রুটি অনুসন্ধানে বিএসইসির তদন্ত কমিটি

নতুন সংস্করণ চালুর পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে গত সপ্তাহে মারাত্মক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে কেউ প্রবেশ করতে পারেননি। অন্যদিকে ট্রেডিং সিস্টেমে সমস্যার কারণে সঠিক সময়ে শেয়ার কেনা বা বেচার আদেশ বসানো যায়নি। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ছয় সদস্যের এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে। আজ সোমবার (২৪ আগস্ট) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।

কমিটিকে তদন্ত ও রিপোর্ট জমা দেয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে। ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি এ কমিটি শেয়ারবাজারে এর প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সমস্যারোধের উপায় জানাবে।

শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়ায় কয়েকদিন ধরেই ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন করতে সমস্যায় পড়েছিলেন বিনিয়োগকারীরা। ডিএসইর সফটওয়্যার ক্রয়-বিক্রয়ের আদেশ নিতে দীর্ঘ সময় নেয়ার পাশাপাশি মাঝেমধ্যে কোড পরিবর্তন হয়ে যাওয়ার অভিযোগও উঠে।

এ পরিস্থিতিতে হুট করেই গত বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন শুরু করে ডিএসই। ওয়েবসাইটের নতুন এ সংস্করণ চালুর পর থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে বিড়ম্বনায় পড়েন বিনিয়োগকারীরা। এমনকি একই সময়ে সূচক এক ডিভাইসে ঋণাত্মক, আর এক ডিভাইসে পজিটিভ দেখানোর ঘটনাও ঘটে।

অথচ ওয়েবসাইটের নতুন সংস্করণ চালুর আগে মঙ্গলবার ডিএসই বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে। যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রদর্শনের ব্যবস্থা এবং এক্সিলারেটেড মোবাইল পেইজের (এএমপি) বৈশিষ্ট্যগুলোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করবে।

নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়ায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বিএসইসির কার্যালয়ে ডেকে নেয়া হয়। শুক্র-শনিবারের মধ্যে ওয়েবসাইটের সমস্যা সমাধানের তাগিদ দেয়ার পাশাপাশি ডিএসইকে শোকজ চিঠিও ধরিয়ে দেয় বিএসইসি।

Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com