অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ৩০৬ বার পঠিত
আজ ১৪ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটালের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর আগের দিনের তুলনায় কমেছে ৬ টাকা ৯০ পয়সা বা ৫.৭০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা ৭০ পয়সা বা ৫.১৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫.১৩ শতাংশ, ফাইন ফুডসের ৪.৩১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.৮০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৩৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ এবং সিএপিএমআইবিবিএলের ৩.২৯ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com