অনলাইন ডেস্ক
রবিবার, ২৩ মার্চ ২০২৫ প্রিন্ট ৩১৩ বার পঠিত
আজ ২৩ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের দর আগের দিনের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৭৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৫.৮১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.৪৬ শতাংশ, ইন্দোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.২৬ শতাংশ, সামিট পাওয়ারের ৫.০৯ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৪.৮৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৬১ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৪.৪১ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন