|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

সোমবার, ১৪ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৫২ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

আজ ১৪ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্সের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস রোববার খান ব্রাদার্সের ক্লোজিং দর ছিল ২৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৮.৭৭ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের ৮.৭০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.৪৮ শতাংশ, শামপুর সুগার মিলসের ৭.৮৭ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৫ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৪৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৬৪ শতাংশ, নর্দান জুটের ৬.৫৫ শতাংশ, ইমাম বাটনের ৬.২১ শতাংশ এবং বঙ্গজের ৫.৯৮ শতাংশ শেয়ারদর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com