মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ২২ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২১৪ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

আজ ২২ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৫৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর কমেছে ৯০ পয়সা বা ৫.০২ শতাংশ।

আর ৪৭ টাকা ৯০ পয়সা বা ৪.৯০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাটা সু।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, বিডি থাই এ্যালুমিনিয়াম, পূবালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

 

 

Facebook Comments Box
×

Posted ০৫:৩০ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com