অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ মে ২০২৫ প্রিন্ট ১৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ০৫ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খুলনা পাওয়ার কোম্পানির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর আগের দিনের তুলনায় কমেছে ৪৬ টাকা ৯০ পয়সা বা ৭.২২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬০২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৬.৪০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাটা সু’র ৬.২১ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৭১ শতাংশ, মেঘনা পেটের ৫.৪১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.০৪ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ৪.০০ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com