|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৯৯ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

আজ ১৩ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৮.৮৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৮৭ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন, সী পার্ল রিসোর্ট, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিক এবং এডভেন্ট ফার্মা লিমিটেড।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com