|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

সোমবার, ১৯ জুন ২০২৩   প্রিন্ট   ২৯২ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

আজ ১৯ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস রোববার খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬০ পয়সা বা ৪.৭২ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এ্যাপেক্স ট্যানারির ৩.৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৩.১৪ শতাংশ, খান ব্রাদার্সের ৩.১২ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ২.৬০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২.২৩ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ১.৪৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.১৭ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১.০৮ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ০.৯৭ শতাংশ শেয়ারদর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com