|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৫০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

আজ ৩১ জানুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিএসপি ফাইন্যান্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

 

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের শেয়ার দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৭.৯৬ শতাংশ। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

 

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কে অ্যান্ড কিউ এর ৬.৮৪ শতাংশ, ইমাম বাটনের ৬.৮০ শতাংশ, কপারটেকের ৬.৬২ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৬.১২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.০৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৬.০৭ শতাংশ এবং সালভো কেমিক্যালের ৬.০৬ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com