|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে জিকিউ বলপেন

বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩   প্রিন্ট   ৩৭৯ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে জিকিউ বলপেন

আজ ২২ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিকিউ বলপেনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস বুধবার জিকিউ বলপেনের ক্লোজিং দর ছিল ১৪৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ টাকা ২০ পয়সা বা ৫.৬৬ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪.০১ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৩.৮১ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৩.৭০ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৬১ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৩.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৯০ শতাংশ, বঙ্গজের ২.৬১ শতাংশ এবং পপুলার লাইফ ইন্সুরেন্সের ২.৫৮ শতাংশ শেয়ারদর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com