|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার মিলস

রবিবার, ১৮ জুন ২০২৩   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার মিলস

আজ ১৮ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৩২ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৪ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ টাকা ৭০ পয়সা বা ৫.৮১ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৫.৭৪ শতাংশ, সমতা লেদারের ৫.২০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ, ওয়াইম্যাক্সের ৪.৫২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৫২ শতাংশ, শামপুর সুগার মিলসের ৪.৪৪ শতাংশ, নর্দান জুটের ৪.১৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩.৮৪ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৩.৬০ শতাংশ শেয়ারদর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com