|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৪০ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

আজ ২৯ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন জুট স্পিনার্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৩০ পয়সা বা ৫.০২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ারদর কমেছে ৪০ পয়সা বা ৩.৫২ শতাংশ।

আর ৪ টাকা ৭০ পয়সা বা ২.৪৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শামপুর সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হাউওয়েল টেক্সটাইল, প্রাইম ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, মেঘনা পেট্রোলিয়াম, পূবালী ব্যাংক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০০ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com