নিজস্ব প্রতিবেদক :
সোমবার, ১০ মার্চ ২০২৫ প্রিন্ট ৩২২ বার পঠিত
আজ ১০ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তুংহাই নিটিংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর আগের দিনের তুলনায় কমেছে ৪০ টাকা ৮০ পয়সা বা ৬.৫৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৯২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২০ পয়সা বা ৫.৪০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেসকোর ৪.৭৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.২৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.১৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৭০ শতাংশ, তিতাস গ্যাসের ৩.৬১ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৩৭ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৩৩ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন