নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০৯ আগস্ট ২০২৩ প্রিন্ট ৩০৮ বার পঠিত
আজ ০৯ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার দেশবন্ধু পলিমার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৮.৬২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৭.৩৮ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ৭.০২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.৬৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৫২ শতাংশ,প্রিমিয়ার ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৫.৪৯ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৫.৩৯ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.২৯ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com