অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ৩৪৬ বার পঠিত
আজ ১৭ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল টি কোম্পানির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৮ টাকা ৮০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪০৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৬৪ টাকা ৮০ পয়সা বা ৬.১০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৯৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৯ টাকা ৭০ পয়সা বা ৬.০৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৫.৯৭ শতাংশ, বিকন ফার্মার ৫.৮১ শতাংশ, সোনালী পেপারের ৫.৬১ শতাংশ, জেমিনি সি ফুডসের ৫.৫২ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, অগ্নী সিস্টেমসের ৫.৩৩ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৩১ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন