অনলাইন ডেস্ক
সোমবার, ১৭ মার্চ ২০২৫ প্রিন্ট ২০০ বার পঠিত
আজ ১৭ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ন্যাশনাল ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬.৮১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়েটার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৬.৭৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৫ টাকা ৬০ পয়সা বা ৬.১৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে মাগুরা প্লেক্সের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৩৯ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ এবং তাকাফুল ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন