অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ প্রিন্ট ১৮০ বার পঠিত
আজ ২৫ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪.৮০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪.৭৮ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১৯ টাকা ৩০ পয়সা বা ৪.৬৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.৩৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.০৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.০৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.০২ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৩.৯৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৩.৫৩ শতাংশ দর কমেছে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com