বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২২২ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আজ ০৮ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৭.৯৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার দর আগের দিনের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৬.৭২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ১০ পয়সা বা ৬.৬৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডের। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সের ৬.৬০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৭১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ, পেনিনসুলার ৫.১২ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৯২ শতাংশ, দ্বিতীয় আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪৭ শতাংশ এবং নিউলাইন ক্লোথিংসের ৪.৪৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com