অনলাইন ডেস্ক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২০৪ বার পঠিত
আজ ১৯ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে পাওয়ার গ্রিডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ১৫.৯০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৪২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়েছে।
আর ৫১ টাকা বা ৭.২২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৫৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দোবাংলা ফার্মার ৭.০০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.১২ শতাংশ, বিআইএফসির ৫.৯৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.৮৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫.৮৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১০ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন