অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৪৩১ বার পঠিত
আজ ২৯ ফেব্রুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৯ টাকা ৮০ পয়সা বা ৪.৪৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মনোস্পুল বিডি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৮৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৮৩ শতাংশ, নাভানা সিএনজির ৩.৭৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৭৪ শতাংশ, জেমিনি সি ফুডসের ৩.৫১ শতাংশ, নূরানী ডাইংয়ের ৩.৪৪ শতাংশ এবং আইটিসির ৩.৪৪ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com