|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে প্রগতী লাইফ ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২১১ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে প্রগতী লাইফ ইন্স্যুরেন্স

আজ ২৪ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৫০ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৮.৮৮ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৭০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৭.৮৯ শতাংশ, জিলবাংলা সুগারের ৭.৭১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৪৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৪ শতাংশ এবং আরামিট সিমেন্টের ৭.২৫ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com