অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৯৬ বার পঠিত
আজ ৩০ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ১২.২৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৮৫ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৮০ পয়সা বা ৬.৬১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৬.৪২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.১৫ শতাংশ, আমান কটনের ৬.১৪ শতাংশ, আইসিবি অগ্রণী ওয়ানের ৫.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৬৫ শতাংশ এবং ন্যাশনাল পলিমারের ৫.৬১ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন