|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৫৯ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ১০.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজীবাজার পাওয়ারের দর আগের দিনের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৪০ পয়সা বা ৮.৬৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্টের ৬.৮১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬.৬৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৬.৪২ শতাংশ, বিচ হ্যাচারির ৬.২৩ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৬.০৬ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com