নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ প্রিন্ট ৩৫২ বার পঠিত
আজ ১৩ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডর ক্লোজিং দর ছিল ৯২ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮.৭৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৬.৪৬ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৪.৮৮ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪.৪০ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্সের ৪.১৭ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.১০ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৮৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৬১ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৩.৪০ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com