নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৫৪ বার পঠিত
আজ ৩০ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্যাসিফিক ডেনিমসের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৫২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.৭৩ শতাংশ।
আর ১ টাকা ৩০ পযসা বা ৬.২২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল, এমবি ফার্মা, ফু- ওয়াং সিরামিক, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং দ্যা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
Posted ০৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com