অনলাইন ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ২৩৭ বার পঠিত
আজ ০৩ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা সিমেন্টের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা বা ৫.৮৪ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.১৯ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৩.৮০ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ৩.৪৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৩.৩৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.১৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন