|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

আজ ২০ ফেব্রুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মিডল্যান্ড ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮.৩৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লংিজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬.৬০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২০ পয়সা বা ৫.৫৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৩৮ শতাংশ, ভিএলএস থ্রেড ডাইংয়ের ৩.৪০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.১২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.৯৫ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ২.৮৫ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com