নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ৩০ জুলাই ২০২৩ প্রিন্ট ৩৫০ বার পঠিত
আজ ৩০ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ৬০ পয়সা বা ৭.৪২ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৫.৮৮ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৪.৯২ শতাংশ, অ্যামারেল্ড অয়েলের ৪.৭২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৬২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৫৪ শতাংশ, ইন্ট্রাকো রিফিউলিং স্টেশনের ৪.৪২ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.১৯ শতাংশ এবং জিকিউ বলপেনের ৪.১৯ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com