নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১২ জুন ২০২৩ প্রিন্ট ৩৬৪ বার পঠিত
আজ ১২ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস রোববার মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ক্লোজিং দর ছিল ১১৭ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৬ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ টাকা ২০ পয়সা বা ৯.৪৯ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনট্রাকো রিফিউলিংয়ের ৮.৯৬ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.৮১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮.৭৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.৬৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৮.১৬ শতাংশ, নাভানা ফার্মার ৭.৫১ শতাংশ, এসকে ট্রিমসের ৬.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৫৬ শতাংশ এবং আরডি ফুডের ৬.৪৪ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com