অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ প্রিন্ট ২১৫ বার পঠিত
আজ ১১ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সামিট পাওয়ারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে এক টাকা বা ৬.২৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের দর আগের দিনের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৫.৯৭ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৪.৪৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪.২৫ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৩.৯১ শতাংশ, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩.৬০ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩.২৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন