অনলাইন ডেস্ক
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৩৮ বার পঠিত
আজ ১৮ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাফকো স্পিনিংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৭.৫০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফ্যামিলিটেক্স বিডি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনডেক্স এগ্রোর ৭.০৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৬.৫২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.৪১ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৫.৯১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৭১ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৫.৫৮ শতাংশ এবং জুট স্পিনার্সের ৫.০১ শতাংশ দর কমেছে।
Posted ০৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন