অনলাইন ডেস্ক
বুধবার, ১৯ জুন ২০২৪ প্রিন্ট ২৬০ বার পঠিত
আজ ১৯ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিকদার ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৩.৯১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ২.৯৭ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৮৫ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ২.৮৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২.৭৭ শতাংশ, কপারটেকের ২.৭৫ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ২.৬৮ শতাংশ এবং জুট স্পিনার্সের ২.৬৩ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন