|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৮১ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

আজ ১৫ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল হোটেলের দর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৭.৭৬ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১২ টাকা বা ৬.৩২ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৩৯ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৬২ শতাংশ, এসইএমএলএফএসএল গ্রোথ ফান্ডের ৪.২৫ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৯৫ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ৩.৭০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ১০:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com