নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ প্রিন্ট ১৯৭ বার পঠিত
আজ ০৬ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনারগাও টেক্সটাইল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার সোনারগাও টেক্সটাইল লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৭ টাকা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৬৪ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দি ঢাকা ডায়িংয়ের ৬.৮৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৫৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৪৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.১৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.০৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.৭৬ শতাংশ, শামপুর সুগার মিলসের ৫.৫৩ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪.৯১ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com