|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্সুরেন্স

বুধবার, ১৪ জুন ২০২৩   প্রিন্ট   ২০৫ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে সোনালী লাইফ ইন্সুরেন্স

আজ ১৪ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনালী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস মঙ্গলবার সোনালী লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১০৫ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৩৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯.২০ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৮.৭৭ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৮.৬৯ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৮.১২ শতাংশ, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ৭.৫৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুন্সের ৭.৪২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৩.৯০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.৪২ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.২৩ শতাংশ শেয়ারদর কমেছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com