অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৬৫ বার পঠিত
আজ ২৮ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ারদর কমেছে ১৮ টাকা ৫০ পয়সা বা ৮.৭৩ শতাংশ।
আর ১ টাকা ৭০ পয়সা বা ৮.৪৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিংয়ের ৭.৭১ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৭.২৭ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৭.২৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.৯১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৫৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৫৬ শতাংশ এবং সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪২ শতাংশ দর কমেছে।
Posted ০৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন