|

Advertisement
×

ডিএসইর দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২৮৯ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

আজ ২০ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬.০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪০৬ বারে ৮ লাখ ৪৩ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ টাকা।

পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৫.১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৩৬ বারে ১১ লাখ ৫০ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪.২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৪ বারে ১ লাখ ৪৬ হাজার ৪১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৯৪ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৫১ শতাংশ শেয়ার দর কমেছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৮ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com