অনলাইন ডেস্ক
বুধবার, ০৫ জুন ২০২৪ প্রিন্ট ২১৫ বার পঠিত
আজ ০৫ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫০ পযসা বা ৬.২৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইস্ক্রিমের শেয়ার দর বেড়েছে ৫ টাকা বা ৫.৯৫ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৯ টাকায় লেনদেন হয়েছে।
আর ৩০ পয়সা বা ৪.৪৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতী ইন্স্যুরেন্সের ৪.২৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৭৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭০ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৩.৬৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৪১ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৩৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:০১ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন