|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩২৫ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স

আজ ২৭জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস বুধবার এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৫৫ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬০ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.২৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৭.০৫ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.৮৮ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৬.৩৮ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৬.৩৪ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫.৪৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫.১৪ শতাংশ এবং ঢাকা ইন্সুরেন্সের ৫.০৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com