|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৬৬ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

আজ ০১ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে জাহিন স্পিনিংয়ের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৫.৫৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ এক হাজার ৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৫.৪৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ২ টাকা ৩০ পয়সা বা ৪.৭৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৪.৬০ শতাংশ, জেমিনি সি ফুডসের ৪.৪৪ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৯২ শতাংশ, রবি আজিয়েটার ৩.৮৮ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৩.৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৩৩ শতাংশ এবং আমান ফিডের ৩.১৬ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com