অনলাইন ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৭২ বার পঠিত
আজ ২৯ জানুয়ারি’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে হাক্কানি পাল্পের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরগন ডেনিমসের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৬.৫৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৮৩ টাকা ৬০ পয়সা বা ৬.২৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৪২২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আক্তার হোসেনের ৫.৮৬ শতাংশ, এমজেএল বিডির ৫.১৪ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪.৬৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.০০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.৩৯ শতাংশ, এলআর গ্লোবালের ৩.৩৩ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com