অনলাইন ডেস্ক
রবিবার, ০৯ মার্চ ২০২৫ প্রিন্ট ২৪৭ বার পঠিত
আজ ০৯ মার্চ’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে তিতাস গ্যাসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৭.৫২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের দর বেড়েছে ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৪৬ টাকা ৭০ পয়সা বা ৫.২০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিন্ডে বিডি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৭৭ টাকায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ৪.৮৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.৪৪ শতাংশ, আলআরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩.৬৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩.৩৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২.৭৯ শতাংশ, ডেসকোর ২.৬৪ শতাংশ এবং ভিএ্এমএলআরবিবিএফে এর ২.২২ শতাংশ দর বেড়েছে।
Posted ০৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন