অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ প্রিন্ট ২২১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ২৯ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৮.৮২ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.৭৭ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৮০ পয়সা বা ৬.৪০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম স্টিলের ৬.১০ শতাংশ, ডরিন পাওয়ারের ৫.৬৯ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫.০৬ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ৪.৮৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৪.৭১ শতাংশ, আইসিবি সোনালী ওয়ানের ৪.০৮ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪.০০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com