নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৯১ বার পঠিত
২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩% নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। আজ সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সর্বপ্রথম ২০১৪-১৫ অর্থবছরের ব্যবসায় ডিএসইর পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করে। যা পরবর্তী ২ অর্থবছরও একই পরিমাণ ছিল। তবে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশে নেমে আসে।
২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০.৩০ টাকায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Posted ০৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com