অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৭৬ বার পঠিত
আজ ১৮ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নী সিস্টেমের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা সোনালী আঁশের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
১৩ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১১ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি ৪২ লাখ ১ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৬১ লাখ ৩১ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১০ কোটি ২১ লাখ ৬৯ হাজার টাকা, বিচ হ্যাচারির ৯ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকা এবং কনফিডেন্স সিমেন্টের ৯ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com