অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ১৯৩ বার পঠিত
আজ ১০ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা লিন্ডে বিডির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৪৬৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
২১ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণ ফোনের ১৪ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্টের ১৩ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ১১ কোটি ১৬ লাখ ৯৬ হাজার টাকা, সোনালী আঁশের ৯ কোটি ৯২ লাখ ৭৩ হাজার টাকা, লিবরা ইনফিউশনের ৯ কোটি ৭ লাখ ৯ হাজার টাকা এবং ইবনে সিনার ৮ কোটি ৪৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com