|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২২২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

আজ ১১ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ৭২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

৮ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ড্রাগন সোয়েটার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৮ কোটি ৭০ লাখ ১৮ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকা, সায়হাম কটনের ৭ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৫ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ২ হাজার টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৫০ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com